মহিলা ও কন্যার মৃত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পরের এক মহিলা ও তার দু বছরের কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। পুলিশ পরে মৃতদেহ উদ্ধার করে। ক্ষিপ্ত জনতা ভাঙচুর করে অভিযুক্ত বাড়ি। অবশেষে পুলিশের আশ্বাসে দীর্ঘ সময় পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার গাছা গ্রামের।
স্থানীয় সূত্রে খবর, ইসমাইলের মন্ডলের স্ত্রী তহুরা মন্ডল গতকাল দশটার সময় প্রতিবেশী নাজমুলের স্ত্রী মমতাজ বিবি ও তার সন্তান কে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর থেকে মমতাজ বিবি ও তার সন্তানকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ ভোরের দিকে ইসমাইলের বাড়ির সামনে থেকেই উদ্ধার হলো মমতাজ বিবি ও তার শিশু মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে মৃতদেহ আটকে রেখে পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকার মানুষের দাবি তাদের খুন করা হয়েছে। অভিযুক্ত ইসমাইলের স্ত্রী পলাতক। ইসমাইল কর্মসূত্রে বাইরে থাকে। বাড়ি উত্তেজিত জনতা ভাঙচুর করে । মৃতদেহ আটকে রেখে দীর্ঘ সময় থাকার পর পুলিশের আশ্বাসে মৃতদেহ ময়না তদন্তের জন্য ম উদ্ধার করে চাপড়া থানার পুলিশ।

Post a Comment